পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদর (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (৪ নভেম্বর)আনুমানিক বিকেল ৫:০০ ঘটিকায় পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানাধীন পৌর ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকার বাবুল সুবেদারের বিল্ডিং গেটের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল হাওলাদর ভাণ্ডারিয়া পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।