1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিরমারা দারুল ইসলাম নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন

কুমিরমারা দারুল ইসলাম নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

​নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের বেকুটিয়া টোল প্লাজা সংলগ্ন দারুল ইসলাম নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এবং কুমিরমারা বাইতুন নূর জামে মসজিদের আয়োজনে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​০৪ নভেম্বর ২০২৬, রোজ বুধবার, আছর বাদ বেকুটিয়া টোল প্লাজা সংলগ্ন দারুল ইসলাম নূরানী মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

​উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুমধুর কণ্ঠে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী আলোচক ঢাকা থেকে আগত আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন খান আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুরাতন ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব এবং দারুস সালাম রাব্বানীয় মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজুর রহমান খান।

​মাহফিলে সভাপতিত্ব করেন কুমিরমারা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব এবং উক্ত মাদরাসার উপদেষ্টা হাফেজ মো: আবু হানিফ।

এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ও সহোযোগিতায় ছিলেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান,স্থানীয় যুব সমাজের পক্ষে উল্লেখযোগ্য মোঃ আলাউদ্দিন হাওলাদার, মোঃ মিঝানুর রহমান,মোঃ মামুন খান,মোঃ শাহিন ফকির সহ এলাকার যুব সমাজের

মাহফিলের শুরুতে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর সুন্দর ও মনোরম পরিবেশনা অনুষ্ঠিত হয়।এবং তাদের কার্যদক্ষতার উপরে তাদের পুরস্কার বিতরণ করা হয়

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাহফিলে নারীদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রাখা হয়েছিল। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab