1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে রবিবার (০১ নভেম্বর)জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং যুব মেলার আয়োজন করা হয়।

দিবসের শুরুতে সকালবেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পিরোজপুর দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন এবং অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী এবং পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আনন্দঘন র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে একটি সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সফল আত্মকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা এবং যুবসমাজের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের মাঝে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে যুব মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং যুবদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও পণ্যের প্রশংসা করেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab