1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২১ জন দেখেছেন


‎
‎পিরোজপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালককে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চারাখালী এলাকায় অভিযান চালিয়ে মো. মাজহারুল ইসলাম (২৫) নামের ওই ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
‎
‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
‎
‎পরে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে টিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‎
‎এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই মো. মিজানুর রহমান। কিন্তু চালক ট্রাকের গতি বাড়িয়ে তাঁকে সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান এসআই মিজানুর রহমান।
‎
‎এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালায়। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাজহারুল ইসলামকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।
‎

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab