পিরোজপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার(২৯ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানাধীন পৌর ৩নং ওয়ার্ডের নিজ ভাণ্ডারিয়া টিএন্ডটি রোড এলাকার সহিদুল কবিরাজের বসতঘরের সামনে ফাঁকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচা করার সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:মোঃ রাহাত কবিরাজ ও মোঃ সহিদুল কবিরাজ (৫৩)
উভয়ের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানাধীন পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।