1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার করেছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর শহরের ও এর পার্শ্ববর্তী পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন ভারানি খাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মো : মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, পিরোজপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম। পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব।

এ সময় পিরোজপুর পৌরসভার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট্র ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ড্রেন ও এর আশেপাশে এলাকা এবং পিরোজপুর শহরের ও পুরাতন বাসস্ট্যান্ডের ভারানি খানের কচুরিপানা সহ ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। দিনে রাতে আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে বলে জানান পৌর প্রশাসক।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab