1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

কাউখালীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

​বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

পিরোজপুরে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ মেহেদী হাসান (শাওন) (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​আজ শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:৩৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানাধীন ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিয়ালকাঠি চৌরাস্তার মোসলেম আলি আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মেহেদী হাসান (শাওন) পিরোজপুর জেলার কাউখালী থানার আইরন ঝাপর্সি গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ মাহাবুবের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নি:) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab