1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিরমারা দারুল ইসলাম নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন

পিরোজপুরের নতুন পুলিশ সুপারকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

​রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

​সাক্ষাতকালে জেলা প্রশাসক আবু সাঈদ নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
বৈঠকে পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে।

​শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab