1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিরমারা দারুল ইসলাম নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন

ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবাসহ ঝালকাঠির এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

​নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃমাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল পিরোজপুরের ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন এসআই মোস্তফা শওকত জামান, এসআই শহিদুল ইসলাম, এএসআই মোঃ আল মোশারেফ এবং সঙ্গীয় ফোর্স।

​অভিযানকালে সেনেরহাট বাজারের ব্রিজের উপর থেকে নাসির হাওলাদার (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০০ পিস কথিত মাদকজাতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

​আটককৃত নাসির হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনসার হাওলাদারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab