1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিরমারা দারুল ইসলাম নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন

পিরোজপুর শহরের ​যানজট নিরসন ও অবৈধ দখলমুক্ত করতে রাতে পৌর প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরের বড় মসজিদ থেকে দামোদর ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট নিরসন এবং জনসাধারণের স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদে কঠোর অবস্থানে নেমেছে পিরোজপুর পৌরসভা।

শনিবার (২৬ সেপ্টেম্বর)​রাতে হঠাৎ পিরোজপুর শহরের টাউন ক্লাব রোড সহ গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শনে আসেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন। এ সময় তিনি রাস্তার ওপর যত্রতত্র মোটরসাইকেল পার্কিং এবং অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোরভাবে সচেতন ও সতর্ক করেন।

​পরিদর্শনকালে বক্তব্য দিতে গিয়ে পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, “এই সড়কটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রশস্ত একটি রাস্তা। এটি প্রশস্ত করতে শহরের সুনাগরিক ও সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল। কিন্তু সড়কটি বড় করার পর আমরা বার বারবার মাইকিং করা সত্ত্বেও একশ্রেণির অসাধু লোক ও খুচরা ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাখছেন।”

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৌরসভার মার্কেটে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে ১০ টাকায় গাড়ি না রেখে অনেকেই রাস্তার ওপর যত্রতত্র গাড়ি রেখে যানজট তৈরি করছেন। ফল ও অন্যান্য দোকানের ব্যবসায়ীরা ১-২ ফিট করে রাস্তা দখল করে রাখছেন, যার ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের কোনো জায়গা থাকছে না। এমনকি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ও বারবার আইনশৃঙ্খলা সভায় এবং ব্যক্তিগতভাবে এই যানজট নিয়ে তাগিদ দিয়েছেন।”

​প্রশাসক মাহমুদুর রহমান মামুন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কাল থেকে অবৈধ দখল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। ফুটপাতে আখের রস বা সবজি বিক্রি, ভাসমান দোকান কিংবা রাস্তার ওপর অবৈধ মোটরসাইকেল পার্কিং পেলে তা সরাসরি ডাম্পিং করা হবে এবং মালামাল বাজেয়াপ্ত করে পৌরসভা বা থানায় নিয়ে যাওয়া হবে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় শহরের সুনাগরিকদের শৃঙ্খলা বজায় রাখতে পৌরসভার সাথে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

​এ সময় পিরোজপুর সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab