পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
সাক্ষাতকালে জেলা প্রশাসক আবু সাঈদ নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
বৈঠকে পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে।
শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।