1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন


​পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌর শহরে আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর জখমসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নাফিস আহমেদ সিয়াম নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
​মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
​সংঘর্ষে আহতরা হলেন— পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর (২০), পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম (১৯), মাছিমপুর গ্রামের শান (১৮), কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি (১৯) এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব (১৯)।
​আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কুপিয়ে গুরুতর জখম করা জিহাদ মাতুব্বরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে গত সোমবার সন্ধ্যায় এক পক্ষ অপর পক্ষের এক সদস্যকে হাতুড়িপেটা করে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
​পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন (বাবু) বলেন, “ছাত্রদল থেকে ইতিপূর্বে বহিষ্কৃত নাফিস আহমেদের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে এসে হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আমাদের কর্মীদের জখম করে।”
​ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “আমি বর্তমানে সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি, তবে ঘটনাটি জেনেছি। অভিযুক্তদের মধ্যে একজন আগেই দল থেকে বহিষ্কৃত। এ ঘটনায় ছাত্রদলের বর্তমান কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
​পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab