1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা পরিষদ ক্যাম্পাসে আয়োজিত এ ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রাথমিক সেবা প্রদান করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের নিজস্ব উদ্যোগে এবং নিবিড় তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকাল থেকেই ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান তদারকিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা জানান, বিনামূল্যে এমন উন্নত সেবা পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখ পরীক্ষা, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এছাড়া সেবা নিতে আসা রোগীদের ছানি অপারেশন বা লেন্স প্রতিস্থাপনের ক্ষেত্রে নামমাত্র খরচে এবং অসচ্ছল ও প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়।

বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসক জানান, পিরোজপুরের অসহায় মানুষের সুবিধার্থে জেলা পরিষদ ক্যাম্পাসে নিয়মিত বিরতিতে (প্রতি মাসে) এই ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন, তাদের আধুনিক চক্ষু হাসপাতালে রেফার করে সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab