1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি অন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে শনাক্ত আন্তঃজেলা ডাকাত দলের সরদার মো. ইয়াসিন খানকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন খান উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাফেজ খান ওরফে সোমেদ খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে মো. শাহিন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির মুদি দোকান ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে। গত ১৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাঁর বসতবাড়ি ও ভাই মো. সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। গত ১৭ আগস্ট মামলাটি থানায় ১৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab