1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরে বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন


‎​পিরোজপুর প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎​পিরোজপুর সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় একটি এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎​অনুষ্ঠানে পিরোজপুর সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “পিরোজপুর জেলা বিএনপির অভিভাবকতুল্য নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন রাজপথের প্রতিটি সংগ্রামে সবসময় আমাদের পাশে ছিলেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা ও আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসার বিনীত প্রার্থনা করছি।”
‎​সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বলেন, “অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরবাসীর অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব। তিনি বহু ব্যস্ততার মাঝেও এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতেন এবং নিয়মিত তাঁদের খোঁজখবর রাখতেন। উন্নত চিকিৎসার জন্য গত ১৭ অক্টোবর তিনি সিঙ্গাপুরে যান এবং সেখানে তাঁর একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।”
‎​আলোচনা সভা শেষে কোরআনের হাফেজ ও এতিম শিশুদের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত পূর্ণাঙ্গ আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
‎​অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab