1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ জন দেখেছেন


‎
‎পিরোজপুর প্রতিনিধি :
‎
‎পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎শনিবার (২৪ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হকের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
‎
‎শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হকের সভাপতিত্বে দোয়া-পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে মাস্টার মো. ফজলুল হক বলেন, “অধ্যক্ষ আলমগীর হোসেন আমার ১৯৭২ সাল থেকে স্কুল-কলেজের দীর্ঘদিনের সহপাঠী, ঘনিষ্ঠ বন্ধু এবং পিরোজপুরের গণমানুষের নেতা। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাঁর মাথায় জটিল এক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে তিনি এখন কিছুটা সুস্থ বোধ করছেন। আমরা সকলে তাঁর শতভাগ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং পূর্বের ন্যায় জনগণের সেবা করতে পারেন। আমাদের এই আয়োজনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং তাঁর সাথে আমাদের রয়েছে বহু বছরের অকৃত্রিম পারিবারিক ও আত্মিক সম্পর্ক। তাঁর এই বিপদে আমরা বন্ধু ও শুভানুধ্যায়ীরা সবসময় তাঁর পাশে রয়েছি। অনুষ্ঠান শেষে তিনি সকলের কাছে অধ্যক্ষ আলমগীর হোসেনের জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ,পিরোজপুর জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি(জিপি)অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ,জেলা কৃষক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ হাবিব খান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম,পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু,আইনজীবী অ্যাডভোকেট হাসানুল কবির বাদল
‎এছাড়াও দোয়া মাহফিলে,বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অধ্যক্ষ আলমগীর হোসেনের বিভিন্ন ব্যাচের সহপাঠী ও বন্ধু মহল এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 
‎আলোচনা সভা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত পূর্ণাঙ্গ আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
‎

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab