1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭৪ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে কদমতলা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক ব্যক্তিত্ব মো: জাহিদুল ইসলাম।

আজ (২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার) মাগরিবের পর তিনি কদমতলা ইউনিয়নের মোট ৬টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে জাহিদুল ইসলাম তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিটি মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে একটি আধুনিক, বৈষম্যহীন ও সুন্দর কদমতলা ইউনিয়ন পরিষদ গঠন করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে তিনি নির্বাচিত হলে সকল শ্রেণীর মানুষের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাবেন। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ও জোরালো ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রার্থীর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab