1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক,দোয়া চেয়েছেন সবার কাছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

​নিউজ ডেস্ক:

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আগামীকাল শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে এবং উন্নত ও সুনির্দিষ্ট চিকিৎসার স্বার্থেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

​সিঙ্গাপুর যাত্রার প্রাক্কালে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জেলাবাসীসহ সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতা কামনায় আন্তরিক দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, সে জন্য সকলের নিকট প্রার্থনা কামনা করেন।

​পরিবার ও দলের পক্ষ থেকেও তাঁর আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দ্রুততম সময়ে দেশে ফিরে আসবেন বলে সকলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab