1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে: আতিকুর রহমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে, শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে।’ মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখতে বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে ‘দায়িত্বশীল সমাবেশ-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও বাজারে পড়ছে।

তিনি বলেন, বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা কর্মহীন হচ্ছেন। গত সাত মাসে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন বলে দাবি করে তিনি বলেন, শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না।

জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাতবরণ করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের বিভিন্ন সংকটে অংশ নিয়েছেন, তাদের মানবেতর জীবনযাপন মেনে নেওয়া যায় না।

কর্মক্ষেত্রে শ্রমিক নির্যাতন ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে যেন কোনো শ্রমিককে কর্মক্ষেত্রে প্রাণ দিতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আতিকুর রহমান আরও বলেন, বিভিন্ন দেশে শ্রমিকদের আন্দোলন ও ট্রেড ইউনিয়নভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের প্রত্যাশিত ভাগ্যোন্নয়ন সব ক্ষেত্রে হয়নি। বর্তমান ব্যবস্থায় শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

ইসলামী শ্রমনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব বলে দাবি করেন তিনি।

দেশের পোশাকশিল্পের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিক থাকলেও তাদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। অন্যদিকে অনেক মালিকের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab