1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুরে জেলা পরিষদের সরঞ্জাম বিতরণ: অকার্যকর ‘অক্সিজেন লাইন’ ঘিরে ক্ষোভের বিস্ফোরণ‎

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ জন দেখেছেন


‎​পিরোজপুর প্রতিনিধি:
‎
‎পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণ যানবাহন হস্তান্তর করা হয়েছে। 
‎
‎​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সেবার মান বজায় রাখতে জেলা পরিষদ এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। 
‎​এ উপলক্ষে জেলা পরিষদের অনুদান থেকে মোট ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্ট ফাউন্ডেশনে ২টি এবং জেলা ডায়াবেটিক সমিতিতে ১টি সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসাবর্জ্য দ্রুত ও নিয়মমাফিক অপসারণের জন্য ৫টি আধুনিক গার্বেজ ট্রলি ও ১টি বিশেষ গার্বেজ ভ্যান প্রদান করা হয়েছে। 
‎​বক্তব্যের একপর্যায়ে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থার চরম অনিয়ম ও অনিয়মের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক। তিনি বলেন, “বিগত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে পিরোজপুর সদর হাসপাতালে যে অক্সিজেন ফ্লো লাইনটি নির্মাণ করা হয়েছিল, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে তা বর্তমানে সম্পূর্ণ অকার্যকর ও অমেরামতযোগ্য অবস্থায় পড়ে আছে।” গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীদের বরাতে ক্ষোভ প্রকাশ করে তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধান চালিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানান। 
‎
‎​অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, ডা. শিশির রঞ্জন অধিকারী সহ জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
‎​উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকেরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সরবরাহ করা এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরিচ্ছন্নতা উপকরণের মাধ্যমে হাসপাতালটির সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ রোগীরা এর প্রত্যক্ষ সুফল পাবেন। 
‎
‎

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab