1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মোসা: সনিয়া হাওলাদার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৬:৪৫ ঘটিকায় পিরোজপুর পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের নরখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুব এর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম গঠিত হয়। আভিযানিক টিমটি গোপন সংবাদের ভিত্তিতে নরখালী এলাকায় পলাতক আসামী মো: আলমগীর শেখ এর আধাপাকা টিনসেড বসত ঘরের সামনে উঠানে অভিযান চালায়। এসময় মোসা: সনিয়া হাওলাদারকে আটক করেদেয় এবং তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত সনিয়া হাওলাদার নরখালী এলাকার মো: আলমগীর হোসেন শেখের স্ত্রী। উদ্ধারকৃত মাদকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

​পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যেকোনো অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab