1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

রূপালী ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে খুলনা বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমডির

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

বিশেষ প্রতিনিধি: রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে খুলনা বিভাগের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম। তিনি ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।

শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের কনফারেন্স হলে রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয় আয়োজিত ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবস্থাপনা পরিচালক ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং ও লেনদেনে খুলনা বিভাগের সাফল্যের প্রশংসা করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ মইনুদ্দিন মাসুদ।
এতে খুলনা বিভাগের তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ সাহাদ আলী, মুজিব আলম ও সেখ আলাউদ্দিন হোসেনসহ বিভাগাধীন বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ঋণ বিতরণ সম্প্রসারণ, খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করা এবং বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab