1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল মিয়া (২২) ও মো. পারভেজ খান (৩৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমানের দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেকুটিয়া সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়ক ও জনপথের (রোডস অ্যান্ড হাইওয়ে) কোয়ার্টারের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের ওপর এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরিচাল গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২২) ও একই এলাকার মো. আনছার খান এর ছেলে মো. পারভেজ খান (৩৩)।
​অভিযান পরিচালনাকারী দলে ছিলেন পিরোজপুর ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস, এএসআই মো. আল মোশারেফ এবং ডিবির অন্যান্য সঙ্গীয় ফোর্স।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab