নিউজ ডেস্ক:
উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আগামীকাল শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে এবং উন্নত ও সুনির্দিষ্ট চিকিৎসার স্বার্থেই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
সিঙ্গাপুর যাত্রার প্রাক্কালে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জেলাবাসীসহ সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতা কামনায় আন্তরিক দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, সে জন্য সকলের নিকট প্রার্থনা কামনা করেন।
পরিবার ও দলের পক্ষ থেকেও তাঁর আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দ্রুততম সময়ে দেশে ফিরে আসবেন বলে সকলে আশা প্রকাশ করেন।