1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০০ থেকে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

শেখ রিয়াজ উদ্দিন রানা জানান, একটি দেশের যে পরিমাণে বনভূমি থাকা দরকার, জলবায়ু তথা সার্বিক পরিবেশ ব্যালেন্স রাখার জন্য আমাদের দেশে সেই পরিমাণ বনভূমি নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধীরা এই বনভূমি উজাড় করার কারণে দেশে সেই পরিমাণ বনভূমি নেই। সেই কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে—এই দেশকে একটি সবুজ বনভূমিতে পরিণত করার জন্য। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে এই সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে আমার পক্ষ থেকে, পিরোজপুর বিএনপির পক্ষ থেকে, ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি সমস্ত ছাত্র-ছাত্রীদের মাঝে এই গাছের চারা বিতরণ করলাম। ওরা যাতে এই বৃক্ষের চারাগুলো সযত্নে ওদের নিজ আঙিনায় রোপণ করে এবং আগামী দিনে দেশ এবং সমাজ পরিবেশসহ এই ফলগাছের ফল যাতে ওরাও উপভোগ করতে পারে, এই জন্যই আজকের এই কার্যক্রম।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab