1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুর জেলা হাসপাতালে এমএসআর সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে মহাপরিচালক বরাবর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তানজীদের আবেদন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

​বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা সেবা ও ওষুধপত্র সংশ্লিষ্ট এমএসআর (মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট) সামগ্রী ক্রয়ের দরপত্র প্রক্রিয়ায় নানা অনিয়ম, অসঙ্গতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও দরপত্র প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে।

​গত ২২ সেপ্টেম্বর পিরোজপুর সদরের রাজারহাট এলাকার বাসিন্দা ও পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজীদ হাসান এ লিখিত আবেদন জানান। আবেদনের অনুলিপি বরিশালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), পিরোজপুরের সিভিল সার্জন এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কাছেও সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।

​আবেদনপত্রে অভিযোগ করা হয়, সম্প্রতি পিরোজপুর জেলা হাসপাতালে এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষ্যে আহ্বান করা দরপত্র প্রক্রিয়ায় সরকারি ক্রয়বিধি অনুসরণ না করে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। দরপত্র মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষ আচরণের ব্যত্যয় ঘটিয়ে দরপত্র মূল্যায়ন কমিটির কিছু কর্মকর্তা স্বার্থের সংঘাত ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটিয়েছেন বলেও এতে দাবি করা হয়।

​অভিযোগে আরও বলা হয়, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও হাসপাতালের সেবার মান বজায় রাখতে এ ধরনের দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়া জরুরি। আবেদনের মাধ্যমে অংশগ্রহনকারী সকল দরদাতার কাগজপত্র, তুলনামূলক বিবরণী, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন ও কার্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আওতায় আনার অনুরোধ জানানো হয়।

​আবেদনকারী তানজীদ হাসান জানান, জনস্বার্থে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। অনিয়ম ও সরকারি ক্রয়বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান দরপত্র প্রক্রিয়া স্থগিত করে পুনর্মূল্যায়নের দাবি জানান তিনি। 

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab