পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মোসা: সনিয়া হাওলাদার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৬:৪৫ ঘটিকায় পিরোজপুর পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের নরখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুব এর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম গঠিত হয়। আভিযানিক টিমটি গোপন সংবাদের ভিত্তিতে নরখালী এলাকায় পলাতক আসামী মো: আলমগীর শেখ এর আধাপাকা টিনসেড বসত ঘরের সামনে উঠানে অভিযান চালায়। এসময় মোসা: সনিয়া হাওলাদারকে আটক করেদেয় এবং তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সনিয়া হাওলাদার নরখালী এলাকার মো: আলমগীর হোসেন শেখের স্ত্রী। উদ্ধারকৃত মাদকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যেকোনো অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।