1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জন গুরুতর জখমসহ আহত ৫, আটক ১ পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিস্কার গার্মেন্টস ও হকার সংকট: কোন পথে এগোচ্ছে বর্তমান পরিস্থিতি? পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫%

পিরোজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন

​পিরোজপুর প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর সিও অফিস উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন।

​সমাবেশে বক্তারা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতা-কর্মীরা যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।”

​নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বরদাশত করা হবে না এবং জনগণের অধিকার রক্ষায় তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

​উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। 

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab