পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি ও কালীবাড়ি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের শিকার ব্যবসায়ীদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসক আবু সাঈদ ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ জন দোকান মালিক ও ৪ জন ভাড়াটিয়া ব্যবসায়ী বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
দুর্গত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে জেলা প্রশাসক জনাব আবু সাঈদ জানান, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা প্রশাসন সব সময় রয়েছে। ব্যবসায়ীদের এ ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।