1. dainiksangbadbangla24@gmail.com : sahin@admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অসুস্থ নারী শিক্ষককে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পিরোজপুরে আর্সেনাল ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন পিরোজপুরের এলিজা জামান জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১.৪২ লাখ টাকা পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন পিরোজপুর জেলা পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর, পাসের হার ৫১.৫৫% পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, পিরোজপুরে ট্রাকচালক গ্রেপ্তার পিরোজপুরে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের মিছিল-সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

পিরোজপুর প্রতিনিধি:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন ডিসি অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাসাসের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদের আয়োজনে প্রথমে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে রাজপথে থাকার কথাও জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাসের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম, জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা শিউলি রানা এবং জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

একই ক্যাটেগরির আরও সংবাদ
© সর্বস্বত্ত সংরক্ষিত দৈনিক সংবাদ বাংলা ২০২৬
Developed By ByteMatrix Lab